Uncategorized

বিপর্যস্ত বৈশ্বিক বিমান চলাচল, বাতিল হাজার হাজার ফ্লাইট

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং এর জবাবে ইরানের পাল্টা আক্রমণের জেরে মধ্যপ্রাচ্যের আকাশপথ কার্যত অচল হয়ে পড়েছে। বিশ্বের অন্যতম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ উপসাগরীয় অঞ্চলের প্রধান প্রধান বিমানবন্দরগুলো গত দুই দিন ধরে বন্ধ থাকায় বিশ্বজুড়ে বিমান চলাচলে চরম বিপর্যয় নেমে এসেছে। 

শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনে নিহত হওয়ার পর থেকে এই অঞ্চলে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুবাই বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আবুধাবি ও কুয়েত বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটেছে।

ফ্লাইট ট্র্যাকিং প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়ার‘-এর তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যজুড়ে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক এয়ারলাইন এমিরেটস আগামী সোমবার পর্যন্ত দুবাই থেকে তাদের সব ফ্লাইট বাতিল করেছে। কাতার এয়ারওয়েজও তাদের কার্যক্রম স্থগিত রেখেছে। জার্মানির লুফথানসা আগামী ৮ মার্চ পর্যন্ত এই অঞ্চলের সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বর্তমানে ইরান, ইরাক, কুয়েত, বাহরাইন, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের আকাশপথে কোনও বিমান চলাচল করছে না। ইরানের আকাশসীমা ৩ মার্চ সকাল পর্যন্ত বন্ধ রাখার কথা থাকলেও পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এই সংকটের প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে। ইন্দোনেশিয়ার বালি, নেপালের কাঠমান্ডু ও জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে আটকা পড়েছেন হাজার হাজার যাত্রী। ভারতের এয়ার ইন্ডিয়া দিল্লি, মুম্বাই ও অমৃতসর থেকে ইউরোপ ও উত্তর আমেরিকার ফ্লাইটগুলো বাতিল করতে বাধ্য হয়েছে।

বিমান চলাচল বন্ধের পাশাপাশি জ্বালানি তেলের দাম বৃদ্ধি এয়ারলাইনগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ১০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮০ ডলারে পৌঁছেছে।
সূত্র: রয়টার্স




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button