Uncategorized

মাদকবিরোধী অভিযানে গিয়ে পুলিশ পরিদর্শক গুলিবিদ্ধ

রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে পুলিশ পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান (৩৮) গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর খিলগাঁও অঞ্চল ওই অভিযান চালায়। 

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, সিদ্দিকুর রহমানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, খিলগাঁও অঞ্চলের একটি দল মাদক উদ্ধার অভিযান চালায়। এ সময় মাদক কারবারিরা গুলি চালালে ওই পুলিশ পরিদর্শকের বাম পায়ে তা বিদ্ধ হয়। সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button