শিক্ষা ও শিল্পের সংযোগ নিয়ে ইউল্যাবে ফোরাম

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ‘লিঙ্কিং মাইন্ডস: একাডেমিয়া, অ্যালামনাই ও ইন্ডাস্ট্রি’ শীর্ষক ফোরাম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) স্কুল অব বিজনেসের এ আয়োজন অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইরা। এতে শিক্ষাকে বর্তমান দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার দিক নিয়ে আলোচনা হয়।
ফোরামের উদ্বোধনী বক্তব্যে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা উদ্ভাবন, পরিবর্তনশীল প্রতিযোগিতামূলক পরিবেশে মানিয়ে চলার দক্ষতা এবং শিল্পের সঙ্গে শিক্ষার সংযোগের গুরুত্ব তুলে ধরেন। এরপর স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. সরওয়ার উদ্দিন আহমেদ শিক্ষাক্রমকে আরও কার্যকর ও প্রতিযোগিতামূলক করার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। সেশনটি পরিচালনা করেন স্কুল অব বিজনেসের সিনিয়র লেকচারার আরজু ইসমাইল, যেখানে প্রায় ২০ জন অ্যালামনাই ও ছাত্রছাত্রী এবং ছয় জন শিক্ষক অংশ নেন।



