Uncategorized
ওমান উপসাগরে তেলবাহী জাহাজে ড্রোন হামলা, ভারতীয় নাবিক নিহত

ওমান উপসাগরে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজে সোমবার ড্রোন হামলা চালানো হয়েছে। বিস্ফোরকবাহী একটি ড্রোনের আঘাতে জাহাজটিতে থাকা একজন নাবিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ওমান সরকার।
ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির রাজধানী মাস্কাট উপকূলের অদূরে এই হামলার ঘটনা ঘটে। আক্রান্ত জাহাজটির নাম এমকেডি ভিওয়াইওএম। হামলায় নিহত ওই নাবিক ভারতের নাগরিক বলে শনাক্ত করা হয়েছে।
পারস্য উপসাগরের প্রবেশপথ হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়া জাহাজগুলোকে ইরান ক্রমাগত হুমকি দিয়ে আসছে।



