Uncategorized

আবিদ কাওসারের নতুন কাব্যগ্রন্থ ‘যেখানে শব্দ থেমে যায়’ 

সমকালীন বাংলা কবিতায় কেউ সরব, কেউ প্রতিবাদী, কেউ আবার ভাষার নতুন কারুকাজে ব্যস্ত। এই ভিড়ের মধ্যে আবিদ কাওসার বেছে নিয়েছেন ভিন্ন এক পথ। তিনি শব্দের কোলাহলে নৈঃশব্দ্যের সন্ধান করেন। শেকড়ের টান ও প্রবাসের অপরিচিত হাওয়ার দ্বান্দিক জীবনের পঙক্তিগুলো নিয়ে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘যেখানে শব্দ থেমে যায়’।

কবিতাগুলো মূলত এক দীর্ঘ আত্ম-কথন। সেখানে পাঠকও সহজে হাজির হতে পারেন। কবিতায় ছোট ছোট মুহূর্তের ভিড়ে রান্নাঘরের ধোঁয়া, বারান্দায় ঝুলে থাকা নিশ্বাস, চায়ের কাপে জমে থাকা আক্ষেপ ঘন হতে থাকে। বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করলেও কাব্যের শরীরে স্মৃতি, মাটি, মানুষ— সবকিছু যেন ফিরে ফিরে আসে।

প্রকাশনী: বুনন।
মূল্য: ২০০ টাকা।
স্টল নং: ৮৯৩।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button