Uncategorized

কাতারে সব ফুটবল স্থগিত, অনিশ্চয়তায় স্পেন-আর্জেন্টিনা ম্যাচ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং মধ্যপ্রাচ্যে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জেরে অনির্দিষ্টকালের জন্য সব টুর্নামেন্ট স্থগিত করেছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন। 

পাল্টা পদক্ষেপ হিসেবে মধ‍্যপ্রাচ‍্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি লক্ষ‍্য করে হামলা চালাচ্ছে ইরান। যার মধ্যে কাতারও রয়েছে। তাতে দোহায় আসন্ন স্পেন ও আর্জেন্টিনার ‘ফিনালিসিমা’ ম্যাচ আয়োজন অনিশ্চয়তায় পড়েছে।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপজয়ী স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি আগামী ২৭ মার্চ দোহার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ম্যাচটিতে লামিনে ইয়ামাল ও লিওনেল মেসির মতো তারকা ফুটবলারদের খেলার সম্ভাবনা ছিল।

রবিবার এক বিবৃতিতে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ‘পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব টুর্নামেন্ট, প্রতিযোগিতা ও ম্যাচ স্থগিত করা হলো।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রতিযোগিতা পুনরায় শুরুর নতুন তারিখ যথাসময়ে অ্যাসোসিয়েশনের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে জানানো হবে।’

স্পেন ও আর্জেন্টিনার ম্যাচটি স্থগিত হবে কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আয়োজক সংস্থা উয়েফা ও কনমেবল।

এদিকে, বাহরাইন ফুটবল অ্যাসোসিয়েশনও অনির্দিষ্টকালের জন্য সব ম্যাচ স্থগিত করেছে। একই দিন এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) আঞ্চলিক চ্যাম্পিয়ন্স লিগ এলিটের নির্ধারিত ম্যাচগুলো পেছানোর ঘোষণা দিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পর থেকেই সেখানকার বিভিন্ন দেশ উচ্চ সতর্কতায় রয়েছে।

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button