Uncategorized

কৃষি সচিব অবসরে, রুটিন দায়িত্বে নাসির উদ দৌলা

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে অবসরে পাঠিয়েছে সরকার। রবিবার (১ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করে। তাই ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

এদিকে, কৃষি মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্ব পেয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির উদ দৌলা। সোমবার (২ মার্চ) মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। তিনি কৃষি মন্ত্রণালয়ের মহাপরিচালক (বীজ) হিসেবে দায়িত্ব পালন করছেন। 

২০২৪ সালের ১৪ আগস্ট পরিকল্পনা কমিশনের সদস্য ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে কৃষিসচিব নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button