Uncategorized
পল্টন মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১

রাজধানীর পল্টনে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ।
সোমবার (২ মার্চ) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. শাহিন উদ্দিন (৩৮), মো. তামিম (১৮), আরিফুল ইসলাম মুসা (৪১), মো. লুৎফর রহমান ওরফে লাল মিয়া (৪৩), মো. সুমন মিয়া (৩৫), মো. সজীব (২৪), মো. সম্রাট আকবর (৩০), মো. মাহফুজ হোসেন (২৫), মো. তামিম (১৮), মো. নাঈম খা (১৯), মো. রিদন (২৮), রাজু (৩৫), মো. রাজু (৩০), বাবু (১৯), বিপ্লব (৫০), মিলন (২২), আরিফুল ইসলাম (৩০), মো. নাসিরুল ইসলাম (২৯), জয়নুল আবেদীন (২১), ফজলু ভূইয়া (২২) ও আল আমিন (২৪)।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।



