Uncategorized

পে-স্কেল বাস্তবায়নের দাবি, প্রধানমন্ত্রীকে সরকারি কর্মচারীদের স্মারকলিপি

দ্রুত নতুন জাতীয় পে-স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। সোমবার (২ মার্চ) দুপুরে সমিতির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি জমা দেন। 

সমিতির আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের এই প্রতিনিধি দল স্মারকলিপিটি পৌঁছে দেন। এ সময় সমিতির নেতারা আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের জনবান্ধব নীতির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তাদের ন্যায্য দাবিটি সদয় বিবেচনা করবেন। 

স্মারকলিপিতে বলা হয়, ২০১৫ সালে সর্বশেষ জাতীয় পে-স্কেল ঘোষণার পর প্রায় এক দশক পার হয়ে গেছে। এই দীর্ঘ সময়ে দেশে দ্রব্যমূল্য, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে নির্দিষ্ট আয়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন। 

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল দাবিগুলো হলো— বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে অবিলম্বে নতুন বেতন কাঠামো পুনর্নির্ধারণ করা। সকল গ্রেডের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য দূর করা। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আধুনিক ও কল্যাণমূলক আর্থিক সুবিধা বৃদ্ধি করা। 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button