দেশব্যাপী আয়োজিত হলো ‘ইয়ামাহা গ্র্যান্ড ইফতার মিট’

জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহার উদ্যোগে দেশব্যাপী আয়োজিত হলো ‘ইয়ামাহা গ্র্যান্ড ইফতার মিট’। পবিত্র রমজান মাসে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ আয়োজন করা হয়।
ইয়ামাহা বরাবরই বিভিন্ন উৎসব ও বিশেষ উপলক্ষে গ্রাহকদের সঙ্গে উদযাপনে বিশ্বাসী। তারই ধারাবাহিকতায় দেশের প্রায় সব জেলায় এবং বিভিন্ন উপজেলা পর্যায়ে ইয়ামাহার সকল অনুমোদিত ডিলার পয়েন্টে এ ইফতার মিট অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১২ হাজারেরও বেশি ইয়ামাহা গ্রাহক।
সবচেয়ে বড় আয়োজনটি অনুষ্ঠিত হয় গত ২৭ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার পাঁচতারকা হোটেল লা মেরিডিয়েনে। ওই আয়োজনে এক হাজারেরও বেশি ইয়ামাহা গ্রাহক অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস এবং প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। তারা গ্রাহকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ব্র্যান্ডের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।



