Uncategorized

মার্চে এলপিজির দাম অপরিবর্তিত

গ্রাহক পর্যায়ে মার্চ মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মূসকসহ প্রতি সিলিন্ডারের মূল্য এক হাজার ৩৪১ টাকাই বহাল রেখেছে। একইসঙ্গে অটোগ্যাসের দামও আগের মতো প্রতি লিটার ৬১ দশমিক ৮৩ টাকাই রাখা হয়েছে।

সোমবার (২ মার্চ) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক আদেশে এ ঘোষণা দেওয়া হয়। 

বিইআরসি জানিয়েছে, সৌদি অ্যারামকো ঘোষিত প্রোপেন ও বিউটেনের কার্গো প্রাইস অনুযায়ী বেসরকারি খাতে রিটেইলার পর্যায়ে মূসকসহ এলপিজির দাম প্রতি কেজি ১১১ দশমিক ৭৪ টাকা সমন্বয় করা হয়েছে। তবে, সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি এলপিজির দাম ৭৭৬ দশমিক ৯৩ টাকায় অপরিবর্তিত থাকবে।

এর আগে ফেব্রুয়ারি মাসের শুরুতে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয় এক হাজার ৩৫৬ টাকা। গত জানুয়ারি মাসে এ দাম ছিল এক হাজার ৩০৬ টাকা। এরপর অর্থ মন্ত্রণালয় এলপিজির মূল্য সংযোজন কর (মুসক) আমদানি পর্যায়ে সাত দশমিক পাঁচ ভাগ হার নির্ধারণ করায় ফেব্রুয়ারি মাসের শেষে এসে আবার এলপিজির দাম কমানো হয়। ১২ কেজির এক সিলিন্ডার এলপিজির দাম ১৫ টাকা কমায় বিইআরসি।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button