পাচার হওয়া অর্থ দ্রুত ফিরিয়ে আনতে গভর্নরের ‘ফাস্ট ট্র্যাক’ নির্দেশ

দেশ থেকে পাচার হওয়া অর্থ দ্রুত ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কার্যক্রম ‘ফাস্ট ট্র্যাকে’ নেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান।
সোমবার (২ মার্চ) বিকালে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, পাচারকৃত অর্থ ফেরত আনার কার্যক্রমকে আরও বেগবান ও ফলপ্রসূ করতে গভর্নর ‘স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্স’-এর কনসালট্যান্টের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে অর্থ ফেরত আনার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
মুখপাত্র জানান, গভর্নর সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেছেন। একইসঙ্গে তদন্ত, আইনি প্রক্রিয়া ও তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, পাচার হওয়া অর্থ শনাক্ত, ট্র্যাকিং এবং পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। নতুন গভর্নরের নির্দেশনার পর এ কার্যক্রম আরও গতি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।



