Uncategorized

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করতে আগ্রহী ভারত

অর্থনীতি ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত। এ তথ্য জানিয়েছেন খোদ ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সোমবার (২ মার্চ) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

প্রণয় ভার্মা বলেন, “আমাদের ভবিষ্যৎ সহযোগিতা যেন নিজ নিজ জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতে হয়, সেটি নিয়েও কথা হয়েছে। কীভাবে এটিকে আরও ভবিষ্যতমুখী, প্রযুক্তি ও উদ্ভাবননির্ভর করা যায়; আমাদের অর্জনগুলোকে ব্যবহার করে কীভাবে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ করা যায়; বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করা যায়, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”
 
তিনি বলেন, “আমি নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হওয়া এবং পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী কাজ করার আগ্রহের কথা জানিয়েছি। একসঙ্গে কাজ করে আমাদের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং মানুষকেন্দ্রিক সহযোগিতা জোরদারের কথা জানিয়েছি।”

প্রণয় ভার্মা বলেন, “আমাদের দুই দেশের মধ্যে অত্যন্ত শক্তিশালী বাণিজ্য, অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। কীভাবে এটিকে আরও এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা করেছি। কীভাবে দু’দেশের বিভিন্ন খাতে ব্যবসাগুলোর জন্য পারস্পরিক সম্পৃক্ততা সহজ করা যায় এবং কীভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি সেটি নিয়ে আলোচনা হয়েছে।”

সিইপিএ চুক্তি বা ট্রান্সশিপমেন্ট নিয়ে কোনও নির্দিষ্ট আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, “এসব বিষয় আমাদের ব্যবসা ও অর্থনৈতিক আলোচনার অংশ। ব্যবসা সম্প্রসারণের জন্য স্থলবন্দর গুরুত্বপূর্ণ।”




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button