Uncategorized

মোহাম্মদপুরে প্রাইভেটকার থেকে আগুন, ওয়ার্কশপের মালিকসহ দগ্ধ ৮

রাজধানীর মোহাম্মদপুরে একটি ওয়ার্কশপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) দুপুরে মোহাম্মদপুরের হুমায়ুন রোডের ‘মনা মটরস সার্ভিসিং সেন্টার’ নামের ওয়ার্কশপে এ ঘটনাটি ঘটে। এতে ওয়ার্কশপটির মালিকসহ আটজন দগ্ধ হয়েছেন। এর মধ্যে দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওয়ার্কশপে থাকা একটি প্রাইভেট কার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 
 
দগ্ধরা হলেন, মনা মটরসের মালিক মো. মনা (৪০), মিরাজ (৩৬), রেহান বাদল (২৩), জনি (৩৫), আকাশ (২৫), আজাদ (৫৫), তারেক রহমান (২৩)  ও ইরফান (১১)। দগ্ধদের মধ্যে মনা ও ইরফানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

উদ্ধারকারী প্রতিবেশী আরমান জানান, সার্ভিসিং সেন্টারে রাখা একটি প্রাইভেটকার থেকে আগুনের সৃষ্টি হয়। এতে সেখানে কর্মরত শ্রমিকরা দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। 

জাতীয় বার্ন ইনিস্টিটিউটের আবাসিক চিকিৎসক সার্জন শাওন বিন রহমান বলেন, “দগ্ধ আটজনের মধ্যে দু’জনকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভর্তি হওয়া দু’জনের শরীরের ১৫ থেকে ২০ শতাংশ পুড়ে গেছে।”




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button