Uncategorized

কক্সবাজারে ‘চাঁদা না দেওয়ায়’ ছুরিকাঘাতে দোকানিকে হত্যা

কক্সবাজার শহরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পের কাছে ‘চাঁদার টাকা দিতে’ অস্বীকৃতি জানানোর কারণে এক মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার বিকাল ৩টার দিকে শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম গণেশ পাল (৩৮)। তিনি ওই এলাকার বিশ্বনাথ পালের ছেলে এবং শহরের বড়বাজারের একজন মুদি দোকানি ছিলেন।

গণেশের স্ত্রী শেফালী পাল এবং তার ভাই আশীষ পালের অভিযোগ, নবনির্মিত বাড়িতে একটি সেপটিক ট্যাংক বসানোর সময় তাদের প্রতিবেশী জিসান চাঁদা দাবি করছিলেন। এ নিয়ে আগেও দুই পক্ষের মধ্যে কয়েকবার বাগবিতণ্ডা হয়েছিল। শনিবার বিকালে ওই প্রতিবেশী গণেশকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, ‌‘প্রাথমিক অনুসন্ধানে আমরা জানতে পেরেছি, স্থানীয়ভাবে বিভিন্ন ছোটোখাটো অপরাধের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত জিসান নামের এক ব্যক্তি গণেশ পালের কাছে চাঁদা দাবি করেন। কিন্তু গণেশ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জিসান একটি ছুরি বের করে গণেশকে আঘাত করেন। ঘটনার সময় সেখানে আরও এক যুবক উপস্থিত ছিলেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button