Uncategorized

স্কটল্যান্ডের নির্বাচনে প্রথম বাংলাদেশি নারী হিসেবে মনোনয়ন পেলেন আফিফা

স্কটল্যান্ডের মূলধারার রাজনীতিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিশিষ্ট শিক্ষাবিদ ও কমিউনিটি নেত্রী আফিফা খানম। প্রথম বাংলাদেশি নারী হিসেবে আগামী মে মাসে অনুষ্ঠিতব্য স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির প্রার্থী (এমএসপি) মনোনীত হয়েছেন তিনি। মিড ফাইফ ও গ্লেনরথিস আসন থেকে তার এই প্রার্থিতা স্কটল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য এক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

আফিফা খানম পেশায় একজন শিক্ষক। তিনি গ্লেনরথিস হাইস্কুলের সাবেক প্রিন্সিপাল টিচার এবং অকটার্ডার কমিউনিটি স্কুলের ডেপুটি হেডটিচার ও বিজনেস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে তার শিক্ষাজীবনের শুরু। ১৯৮২ সালে বিবাহসূত্রে স্কটল্যান্ডে পাড়ি জমানোর পর ভাষাগত ও পারিপার্শ্বিক বিভিন্ন প্রতিকূলতা জয় করে তিনি উচ্চশিক্ষায় অনন্য সাফল্য অর্জন করেন। ইউনিভার্সিটি অব স্টার্লিং থেকে স্নাতক ও শিক্ষা বিষয়ে ডিপ্লোমা সম্পন্নের পর তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে এডুকেশনাল লিডারশিপএ এমএসসি ডিগ্রি লাভ করেন। এ ছাড়া স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটি থেকে তিনি সম্মানজনক হায়ার হেডশিপ অ্যাওয়ার্ড এবং অ্যাডাল্ট লার্নার অ্যাওয়ার্ড অর্জন করেন।

রাজনীতি ও শিক্ষকতার বাইরেও আফিফা খানম একজন কবি, পাবলিক স্পিকার এবং আন্তর্জাতিক মানের শিক্ষা বিশেষজ্ঞ। তিনি ট্রেড ইউনিয়ন নেত্রী হিসেবে যেমন সক্রিয়, তেমনি বাংলাদেশ ও স্কটল্যান্ডে বিভিন্ন মানবিক ও চ্যারিটেবল উদ্যোগের প্রতিষ্ঠাতা হিসেবেও সমাদৃত।

২০১৮ সাল থেকে তিনি বয়স্কদের কল্যাণ ও সামাজিক অন্তর্ভুক্তিতে কাজ করা চ্যারিটি প্রতিষ্ঠান লেইটার লাইফ চয়েসএর বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নারী অধিকার ও ক্ষমতায়নের লক্ষ্যে তিনি স্কটল্যান্ডে ইন্টারন্যাশনাল উইমেন গ্রুপ প্রতিষ্ঠা করেছেন। ব্রিটিশ কাউন্সিলের কানেক্টিং ক্লাসরুম প্রকল্পের মাধ্যমে তিনি স্কটল্যান্ড ও বাংলাদেশের বিভিন্ন স্কুলের মধ্যে শিক্ষা বিনিময় ও সহযোগিতার সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button