Uncategorized

মধ্যপ্রাচ্যে সামরিক সহযোগিতা নিয়ে স্টারমার ও ট্রাম্পের ফোনালাপ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে দুই দেশের সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। ইরানের বিরুদ্ধে প্রাথমিক হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় ট্রাম্পের সমালোচনার মুখে পড়ার পর দুই নেতার মধ্যে এই ফোনালাপ হলো।

১০ ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই নেতা আঞ্চলিক অংশীদারদের সম্মিলিত আত্মরক্ষার সমর্থনে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহারের মাধ্যমে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

ইরান এই অঞ্চলের দেশগুলোতে হামলা শুরু করার পর এখন কিয়ার স্টারমার ব্রিটিশ ঘাঁটি থেকে ইরানি ক্ষেপণাস্ত্র সাইটগুলোর বিরুদ্ধে ‘প্রতিরক্ষামূলক’ ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছেন।

এর আগে ইরানের বিরুদ্ধে প্রাথমিক হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় বেশ কয়েকবার স্টারমারের সমালোচনা করেছিলেন ট্রাম্প। এমনকি এক পর্যায়ে স্টারমার ‘উইনস্টন চার্চিল নন’ বলেও অভিহিত করেছিলেন তিনি।

সূত্র: এপি




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button