Uncategorized
বাগদাদ বিমানবন্দরে মার্কিন ঘাঁটির কাছে ড্রোন ভূপাতিত

ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরিয়া বেজ–এর দিকে ধেয়ে আসা একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। নাম প্রকাশ না করার শর্তে একজন নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এপি–কে এই তথ্য নিশ্চিত করেছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এই হামলার পেছনে কারা রয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে এর আগে ইরানপন্থি ইরাকি মিলিশিয়া গোষ্ঠী সারায়া আউলিয়া আল–দাম এই ঘাঁটিতে হামলা চালিয়েছিল।



