Uncategorized

বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ছাড়ালো ১০৫ ডলার

ইরানে চলমান যুদ্ধের উত্তাপে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে ১০৫ ডলার ছাড়িয়ে গেছে। একপর্যায়ে এই দাম ১০৮ ডলারে গিয়ে ঠেকেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় বাবার মৃত্যুর পর মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মনোনীত হওয়ার প্রেক্ষাপটে তেলের বাজারে এই অস্থিরতা তৈরি হলো।

রবিবার ট্রেডিং ইকোনমিকসের তথ্যে দেখা গেছে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি নিয়ে বাড়তে থাকা অনিশ্চয়তায় তেলের বাজার তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে।

শিকাগো মার্চেন্টাইল এক্সচেঞ্জে লেনদেন শুরুর পরপরই আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০১ দশমিক ১৯ ডলারে পৌঁছেছে। এটি গত শুক্রবারের সমাপনী মূল্যের (৯২ দশমিক ৬৯ ডলার) তুলনায় ৯ দশমিক ২ শতাংশ বেশি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ১০৭ দশমিক ০৬ ডলারে। গত শুক্রবার এই তেলের দাম ছিল ৯০ দশমিক ৯০ ডলার। অর্থাৎ, ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়েছে ১৬ দশমিক ২ শতাংশ।

বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, লেনদেন অব্যাহত থাকায় তেলের এই দাম আরও বাড়তে বা কমতে পারে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button