Uncategorized

বনানীতে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীর বনানীতে পিংকি (১৫) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাসার ছাদ থেকে পড়ে ওই গৃহকর্মীর মৃত্যু হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (৮ মার্চ) তার মরদেহ উদ্ধার করা হয়। সোমবার (৯ মার্চ) ভোরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন।

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নিজগাও গ্রামের মো. ফমিন নুর ও নাসরিন বেগমের মেয়ে পিংকি।

এসআই বলেন, পুলিশের প্রাথমিক ধারণা, পিংকি ওই ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছে। এছাড়াও অন্য কোনও কারণ রয়েছে কি না বা মৃত্যুর পূর্বে তাকে ধর্ষণ করা হয়েছিল কি না তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button