Uncategorized

সিটি ব্যাংকের সাবেক কর্মকর্তা ওয়াজিহ-সহ ৬১ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

অনলাইন গেমিং, বেটিং, সাইবার স্পেসে জুয়াসহ অনলাইনে প্রতারণার অভিযোগে অনুসন্ধান চলমান থাকা সিটি ব্যাংকের সাবেক কর্মকর্তা শেখ মো. ওয়াজিহ উদ্দিন ও সংশ্লিষ্ট ৬১ ব্যক্তি এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ৪৪৫টি ব্যাংকের অবরুদ্ধ আদেশ দিয়েছেন আদালত।

সিআইডির আবেদনের প্রেক্ষিতে  সোমবার (৯ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

সিআইডির পক্ষে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার সাইবার ইনভেস্টিগেশনস অ্যান্ড অপারেশনস সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) সুমন কুমার সাহা এসব তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, অভিযুক্ত শেখ মো. ওয়াজিহ উদ্দিন অনলাইনে প্রতারিত হয়ে ৫টি হিসাবে প্রায় ৫১ কোটি ১২ লাখ টাকা নগদ জমা দেন বলে অভিযোগ পাওয়া যায়। সংশ্লিষ্ট অর্থের সঙ্গে জড়িত  এসএম জুনাইদুল হক, ওমর হীত হিটলু, মেহেদী হাসান তালুকদার ও সংশ্লিষ্ট ৬১ জন ব্যক্তি এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে তফসিলি ব্যাংকগুলোতে পরিচালিত ৫৯৫ টি হিসাবে মোট প্রায় ১ হাজার ২১২ কোটি টাকা জমা এবং ১ এক হাজার ২০৭ কোটি টাকা উত্তোলন করার নজির পরিলক্ষিত হয়।

আরও বলা হয়, লেনদেন পর্যালোচনায় হিসাবগুলোতে সংঘটিত লেনদেনের সঙ্গে সম্পৃক্ত অপরাধ প্রতারণা, অনলাইন গেমিং, বেটিং বা সাইবার স্পেসে জুয়া, হুন্ডি বা দেশি ও বিদেশি মুদ্রা পাচার, ক্রিপ্টো কারেন্সি ক্রয় বিক্রয়, শুল্ক ফাঁকির সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। একারণে তাদের ব্যাংকের হিসাবসূমহের অর্থ অবরুদ্ধ করা খুবই জরুরি।

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button