Uncategorized

এক গোলে পিছিয়েও উজবেকিস্তানকে চাপে রেখেছে বাংলাদেশ 

নারী এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ তৈরি করতে হলে উজবেকিস্তানকে হারাতেই হবে- এমন সমীকরণে অস্ট্রলিয়ার রেকট্যাঙ্গুলার  স্টেডিয়ামে খেলতে নেমে ব্যাকফুটে বাংলাদেশ দল। বিরতির আগে ১-০ গোলে পিছিয়ে রয়েছে পিটার বাটলারের দল।

শুরুতে উজবেকিস্তান চাপে রাখে বাংলাদেশকে। ১০ মিনিটে উজবেকিস্তান এগিয়ে যায়। খাবিবুল্লায়েভার শট ঠেকাতে পারেননি মিলি আক্তার। দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে গোলের সুযোগটি তৈরি হয়। নিলুফার কুদ্রাতোভার পাসে বক্সের ডান দিক দিয়ে ঢুকে দিওরাখোন খাবিবুল্লায়েভা ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান। ১৮ মিনিটের ভেতর তিনটি ফ্রি কিক পেলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ২২ মিনিটে তুর্দিবোয়েভার ফ্রি কিক বারের ওপর দিয়ে বাইরে চলে যায়। দুই মিনিট পর আরেকটি গোলের দিকেই এগিয়ে যাচ্ছিলেন খাবিবুল্লায়েভা। তবে ৬ গজের সামনে দুর্দান্ত ট্যাকলে তাকে থামান মারিয়া মান্দা।

৩১ মিনিটে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠে বাংলাদেশ। আবারও গোলের মুখ থেকে ঋতুপর্ণাকে ফিরে আসতে হয়। বাঁ প্রান্ত দিয়ে তার দূরপাল্লার শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন উজবেক গোলকিপার। ফিরতি বলে তহুরার ওভারহেড কিকও লক্ষ্য খুঁজে পায়নি।

শেষ দিকে বাংলাদেশ চাপে সৃষ্টি করে।  ৪২ মিনিটে ভালো সুযোগ ছিল গোলের। তহুরা বক্সে বল পেয়ে গিয়েছিলেন। নিজে শট না নিয়ে বল দেন আনিকাকে। কিন্তু আনিকার ডান পায়ের শট উজবেক ডিফেন্ডারের শরীরে লেগে হয়ে যায় কর্নার। সেই কর্নার থেকে বল পেয়ে মারিয়া বক্সের ঠিক বাইরে থেকে ডানপায়ের জোড়ালো শট নেন, যা পোস্টে বাতাস লাগিয়ে বের হয়ে চলে যায়।

বাংলাদেশ আজ তিন পরিবর্তন নিয়ে খেলছে। ডিফেন্সে অভিজ্ঞ শিউলি আজিম গত ম্যাচে একাদশের বাইরে ছিলেন। আজ আইরিন খাতুনের পরিবর্তে  একাদশে ফিরেছেন। বিরতি দিয়ে উমহেলা মারমাও ফিরেছেন একাদশে। সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী গত দুই ম্যাচে বদলি হিসেবে খেললেও আজ শুরুর একাদশে সুযোগ পেয়েছেন। গত ম্যাচে শুরুর একাদশে থাকা শামসুন্নাহার জুনিয়র ও নবীরন খাতুনের আজ ঠাঁই হয়নি।

বাংলাদেশ একাদশ: মিলি আক্তার (গোলকিপার), আফঈদা খন্দকার, শামসুন্নাহার সিনিয়র , শিউলি আজিম, কোহাতি কিসকু, তহুরা খাতুন, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা,আনিকা ও উমহেলা মারমা।

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button