Uncategorized

বিমানের দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট ১০ মার্চ পর্যন্ত স্থগিত 

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে দুবাই ও আবুধাবিসহ বেশ কিছু রুটে নিয়মিত ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার (৯ মার্চ) বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। 

বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক নিরাপত্তা বিবেচনায় দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো আগামী ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে। এছাড়া দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইটসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। 

বোসরা ইসলাম জানান, দুবাই ও আবুধাবি রুটের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির উন্নতি হলে এবং সংশ্লিষ্ট দেশের এয়ারপোর্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন পাওয়া সাপেক্ষে এই দুটি রুটে পুনরায় ফ্লাইট চালু করার পরিকল্পনা রয়েছে। 

বিমানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, পরিস্থিতির যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের বিমানের কলসেন্টারে (অভ্যন্তরীণ: ১৩৬৩৬ এবং আন্তর্জাতিক: +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬) যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button