ইরানের নতুন নেতাকে পুতিনের অভিনন্দন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় পুতিন এই অভিনন্দন জানান।
মোজতবা খামেনিকে পাঠানো ওই বার্তায় পুতিন তেহরানের প্রতি মস্কোর ‘অবিচল সমর্থন’ পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, রাশিয়া ইসলামি প্রজাতন্ত্র ইরানের এক নির্ভরযোগ্য অংশীদার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
ইরানের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট তার বার্তায় আরও বলেন, এমন এক সময়ে আপনি এই উচ্চ পদে আসীন হলেন যখন ইরান সশস্ত্র আগ্রাসনের মোকাবিলা করছে। আপনার এই মেয়াদকাল নিঃসন্দেহে অনেক সাহস ও নিষ্ঠার দাবি রাখে। আমি নিশ্চিত যে, আপনি আপনার বাবার কাজগুলো সম্মানের সঙ্গে এগিয়ে নেবেন এবং ইরানের জনগণকে ঐক্যবদ্ধ করবেন।
সূত্র: এপি



