Uncategorized

গাজীপুরে বিক্রয়কর্মীকে ছুরিকাঘাত করে পৌনে দুই লাখ টাকা ছিনতাই

গাজীপুরে একটি কোম্পানির বিক্রয় কর্মী সেলিমকে এক লাখ ৮১ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিক্রয় কর্মীসহ আরও দুই জন আহত হয়েছেন। রবিবার (৮ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সেলিম (৩৭) ফেনীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। তিনি প্যারাসুট নারিকেল তেলের ডিস্ট্রিবিউশন ও বিক্রয় কর্মী হিসেবে চাকরি করেন। এ ছাড়া আহত হয়েছেন রাজন (৩২) ও এরশাদ (৪২)। তারা গাজীপুরের টঙ্গী পূর্ব থানার বনমালা এলাকার বাসিন্দা। 

স্থানীয়রা জানান, বিক্রয় কর্মী সেলিম, তার সহকর্মী রাজন ও প্রাইভেটকার চালক এরশাদ ব্যবসার টাকা নিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। ছিনতাইকারীরা তাদের কাছে থাকা নগদ এক লাখ ৮১ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে বিক্রয় কর্মী সেলিমসহ তিন জন গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে স্থানীয় তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাজন ও এরশাদ ওই হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহত সেলিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। ছিনতাই ও ছুরিকাঘাতের ঘটনার খবর পেয়ে গাছা থানা ও টঙ্গী পশ্চিম পুলিশ হাসপাতালে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামান জানান, ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযোগ পাইনি। তবে ভুক্তভোগীরা অভিযোগ না দিলেও পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button