Uncategorized

কুয়েতে ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে দূতাবাসের বার্তা 

বিশেষ পরিস্থিতিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারি করা ভিজিট ভিসার মেয়াদ ও অনুমোদিত অনুপস্থিতির সময়সীমা বর্ধিত করা প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। সোমবার (৯ মার্চ) দূতাবাসের কাউন্সেলর (শ্রম) এস. এম. সাইফুর রহমান ভিসার বিষয়ে স্পষ্ট বার্তা দেন। 

ভিজিট ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি  

উপসাগরীয় এলাকায় চলমান যুদ্ধ পরিস্থিতিতে মেয়াদোত্তীর্ণ বা মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া সব ধরণের ভিজিট এন্ট্রি ভিসার মেয়াদ ২৮ ফেব্রুয়ারি শনিবার থেকে এক মাসের জন্য বাড়ানো হয়েছে। এই সম্প্রসারণটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে এবং এর জন্য রেসিডেন্সি বিভাগে যাওয়ার প্রয়োজন নেই।

বর্তমান ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনা করে, এই বর্ধিত মেয়াদের জন্য নির্ধারিত ফি এবং এর ফলে কোনও জরিমানা থেকে সম্পূর্ণ অব্যাহতি থাকবে। 

অনুমোদিত অনুপস্থিতির সময়সীমা ৩ মাস বৃদ্ধি 

কুয়েতে বসবাসরত যেসব ব্যক্তি বর্তমানে দেশের বাইরে আছেন এবং যাদের কুয়েতে ফেরার অনুমোদিত সময়সীমা ইতোমধ্যে অতিক্রম করেছে এবং পরিস্থিতির কারণে কুয়েতে ফিরে আসতে অপারগ, তাদের ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ৩ মাসের অনুপস্থিতির অনুমতি দেওয়া হবে, এই ক্ষেত্রে সশরীরে উপস্থিতি এবং নির্ধারিত ফি ব্যতিরেকেই এই বর্ধিত মেয়াদ কার্যকর হবে। 

উদাহরণ হিসেবে দূতাবাস জানায়, জনাব বেলাল ৩০ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশে গমন করেছেন। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তার কুয়েতের বাইরে থাকার ৬ মাস অতিক্রান্ত হবে। যুদ্ধ পরিস্থিতির কারণে তিনি ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কুয়েতে ফিরতে না পারার প্রেক্ষিতে তার অনুপস্থিতির মেয়াদ সংক্রিয়ভাবে ৩০ মে ২০২৬ পর্যন্ত বর্ধিত হয়ে যাবে। 

ছুটির হিসাবের সঙ্গে এই বর্ধিত অনুপস্থিতির মেয়াদ সম্পর্কিত নয় বলেও জানায় দূতাবাস।  




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button