Uncategorized

শ্রীলঙ্কার নতুন কোচ কারস্টেন

সনাথ জয়াসুরিয়া দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। এবার সাবেক দক্ষিণ আফ্রিকান ওপেনার গ্যারি কারস্টেনকে নতুন হেড কোচ নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। তিনি আগামী ১৫ এপ্রিল দুই বছরের চুক্তিতে দায়িত্ব গ্রহণ করবেন। 

সম্প্রতি শেষ  হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘরের মাঠে সুপার এইট থেকে শ্রীলঙ্কার বিদায়ের পরই সরে দাঁড়ান জয়াসুরিয়া। একই ইভেন্টে কারস্টেন নামিবিয়ার পরামর্শকের দায়িত্ব পালন করছিলেন।   

প্রোটিয়াদের হয়ে ১০১টি টেস্ট ও ১৮৫ ওয়ানডে খেলা এই সাবেক ক্রিকেটার কোচিং জগতে খুবই সুপরিচিত। সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছেন ২০১১ সালে ভারতকে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতিয়ে। তাছাড়া দক্ষিণ আফ্রিকা দলে দুই বছরের চুক্তিতে কোচের দায়িত্ব সামলেছেন। তার পর তো ২০২৪ সালের এপ্রিলে পাকিস্তানের সাদা বলের কোচ হয়েছিলেন। যদিও সেই দায়িত্ব বেশিদিন স্থায়ী হয়নি। বোর্ডের সঙ্গে মতবিরোধে দ্রুতই সরে দাঁড়িয়েছেন। 

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button