Uncategorized
নতুন দুই প্রসিকিউটর পেলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল সমমান পদে দুজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। নতুন দুই প্রসিকিউটর হলেন— মার্জিনা রহমান মদিনা ও মোহাম্মদ জহিরুল আমিন।
সোমবার (৯ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
উপ-সলিসিটর মো. মাহারুফ হোসাইনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য দুজন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় প্রসিকিউটর পদে নিয়োগ করা হলো।আন্তর্জাতিক অপরাধ



