Uncategorized

মাটি কেটে ও মাথায় বহন করে খাল খনন উদ্বোধন করলেন এমপি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক তিলকখালি খাল খননকাজের উদ্বোধন করেছেন নেত্রকোনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল হক। কোদাল দিয়ে মাটি কেটে এবং ঝুড়িতে করে মাথায় মাটি বহন করে প্রতীকীভাবে এ কাজের উদ্বোধন করেন তিনি।

সোমবার (৯ মার্চ) দুপুরে সদর উপজেলার মেদনী এলাকায় ‘পুকুর ও খাল উন্নয়ন (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় এ খননকাজ শুরু হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করছে।

এ সময় সংসদ সদস্যের সঙ্গে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কোদাল ও ঝুড়ি হাতে খাল খনন কর্মসূচিতে অংশ নেন।

এলজিইডি সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ তিলকখালি খাল খননে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৭ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষি সেচ সুবিধা বাড়বে এবং পরিবেশের উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, জেলা বিএনপির সাবেক সভাপতি নূরুজ্জামান নূরু, সাবেক সাধারণ সম্পাদক ও জিপি মাহফুজুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরীসহ স্থানীয় নেতারা।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button