Uncategorized

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১ হাজার ৯২ মামলা 

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৯২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। 

রবিবার (৮ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। সোমবার (৯ মার্চ) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১১টি বাস, ২টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ৯২টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ৪টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ৩০টি মোটরসাইকেলসহ মোট ৭৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৫টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেলসহ মোট ৭১টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারি বিভাগে ১৪টি বাস, ২৩টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ২৯টি মোটরসাইকেলসহ মোট ১৩৬টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ৪টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৫১টি মোটরসাইকেলসহ মোট ১০৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৪টি বাস, ৩টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ১৭১টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৯টি বাস, ১১টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ৭১টি মোটরসাইকেলসহ মোট ২৩১টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১২টি বাস, ৬টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৫৪টি মোটরসাইকেলসহ মোট ২১১টি মামলা হয়েছে। এছাড়া অভিযানকালে মোট ৩৬০টি গাড়ি ডাম্পিং ও ১৪৪টি গাড়ি রেকার করা হয়েছে। 

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।  




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button