Uncategorized

যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক 

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রী স্যার ক্রিস ব্রায়ান্ট। সোমবার (৯ মার্চ) লন্ডনে হওয়া এ দ্বিপক্ষীয় বৈঠকে দু’দেশের বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদারে কথা হয়।

বৈঠকে বাংলাদেশের ব্লু ইকোনোমি খাতে বিনিয়োগের দ্বার উন্মোচন, ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে সম্প্রসারণ, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণসহ বিদ্যমান বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করার উপায় অন্বেষণ করেন। উভয় পক্ষই এ মাসের শেষের দিকে ক্যামেরুনে অনুষ্ঠিতব্য ১৪তম ডব্লিউটিও’র মন্ত্রী পর্যায়ের সম্মেলনের আগে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে সম্মত হয়েছে।

এদিকে, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ডনকাস্টার ডিবিই’র ব্যারনেস রোজি উইন্টারটন। তারা এভিয়েশন খাতে সম্ভাব্য সহযোগিতা এবং বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশের এভিয়েশন খাতকে এগিয়ে নিতে প্রতিনিধি দলটি পৃথক দুটি বৈঠক করে। 

২০২৭-২০৩৬ মেয়াদের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক পদে বসতে যাচ্ছেন যুক্তরাজ্যের  অধ্যাপক দাপো আকান্দ। তার সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তারা আকান্দের প্রার্থিতা উপস্থাপন করেছেন।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button