Uncategorized

লেখমালা যুগপূর্তি পুরস্কার ও সম্মাননা ঘোষণা

কবি মামুন মুস্তাফা সম্পাদিত মন ও মননের ছোটকাগজ লেখমালা ২০২৬-এর জানুয়ারিতে ১২ বছর পূর্ণ করলো। সেই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল ফিতরের পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লেখমালা যুগপূর্তি উৎসব’। এই উৎসবকে ঘিরে লেখমালা ঘোষণা করেছে ‘লেখমালা যুগপূর্তি পুরস্কার ও সম্মাননা ২০২৬’। 

সাহিত্যে ‘লেখমালা যুগপূর্তি পুরস্কার ২০২৬’ পেয়েছেন বাংলাদেশের কথাসাহিত্যে ভিন্নমাত্রিক স্বতন্ত্র স্বর কথাসাহিত্যিক সৈয়দ রিয়াজুর রশীদ এবং ছোটকাগজে বাংলাদেশের লিটল ম্যাগাজিন আন্দোলনের পুরোধা সহযাত্রী নিসর্গ-এর সম্পাদক সরকার আশরাফ। 

এছাড়া লেখমালা সম্মাননা ২০২৬ প্রদান করা হয়েছে অপেক্ষাকৃত তরুণ তিন কবি, গল্পকার ও গবেষককে। কবিতায় লেখমালা সম্মাননা পেলেন শূন্য দশকের নিভৃতচারী উজ্জ্বল কবি মামুন রশীদ, কথাসাহিত্যে আটপৌরে ও ঘরোয়া গদ্যভাষার স্বকীয় কথাকার শ্রাবণী প্রামানিক এবং প্রবন্ধ/গবেষণায় সাম্প্রতিক সময়ের মুক্তিযুদ্ধ ও লোকসাহিত্য লেখক বঙ্গ রাখাল। 

এতৎসঙ্গে লেখমালা প্রবর্তিত শিক্ষা ক্ষেত্রে গোলাম রসূল স্মৃতিপদক অর্জন করেছেন শিক্ষাবিদ অধ্যাপক এবিএম মোশাররফ হুসাইন।

উল্লেখ্য, লেখমালা বিগত সময়ে আরও তিনবার সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে দেশের বরেণ্য গুণিজনকে লেখমালা সম্মাননা প্রদান করেছে। আগামী ঈদের পরেই সুবিধাজনক সময়ে ‘লেখমালা যুগপূর্তি পুরস্কার ও সম্মাননা ২০২৬’ প্রদান করা হবে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button