Uncategorized

ফ্যামিলি কার্ড হাতে পাওয়ার আগেই মোবাইলে পৌঁছালো টাকা, উচ্ছ্বসিত কড়াইল বস্তিবাসী 

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচির প্রথম দিনে মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে তার নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তির ১৫ হাজার অতিদরিদ্র নারীর হাতে এই কার্ড তুলে দেওয়া হয়। 

রাজধানীর বনানী টিঅ্যান্ডটি স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেশ কয়েকজন নারীর হাতে সরাসরি ফ্যামিলি কার্ড হস্তান্তর করেন। নির্বাচনের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, সরকার গঠন করলে সবার আগে নিজের এলাকার ভোটারদের মধ্যে এই কার্ড বিতরণ করবেন। সেই ধারাবাহিকতায় আজ এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

কার্ডের আগেই মিললো টাকা 

অনুষ্ঠানে আসা একাধিক নারী জানান, কার্ড হাতে পাওয়ার আগেই আজ সকাল থেকে তাদের মোবাইল ফোনে ২ হাজার ৫০০ টাকা করে জমা হয়েছে। মরিয়ম নামের এক বিধবা নারী আবেগাপ্লুত হয়ে বলেন, “তিন বছর আগে স্বামী মারা যাওয়ার পর দুই সন্তান নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছি। প্রতি মাসে এই টাকা কিছুটা হলেও তার জন্য সহায়ক হবে।” 

সুবিধাভোগীদের প্রতিক্রিয়া 

হাফসা বেগম নামে আরেক নারী তার প্রতিক্রিয়ায় বলেন, “আসন্ন ঈদের আগে এটি আমাদের জন্য সরকারের পক্ষ থেকে বড় উপহার। আমরা জানতাম ফ্যামিলি কার্ড পাবো, কিন্তু এতো দ্রুত সব প্রক্রিয়া শেষ হবে তা ভাবিনি।” উপস্থিত অন্যান্য নারীরাও এই দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সরকার প্রধানের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পর্যায়ক্রমে সারা দেশের অতিদরিদ্র পরিবারগুলোকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে, যার মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা ও সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button