Uncategorized
১৬ মার্চ নারী দিবস উদযাপন করবে ইসি ও ইউএনডিপি

আগামী ১৬ মার্চ যৌথভাবে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি) ও ইউএনডিপি। এ লক্ষ্যে ইসির কার্যালয়, দফতর, প্রকল্পের সকল কর্মকর্তাগণকে অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছে ইসি।
মঙ্গলবার (১০ মার্চ) ইসি থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।
ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান সই করা আদেশ বলা হয়, আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে ইউএনডিপি বাংলাদেশ ও বাংলাদেশ নির্বাচন কমিশনের যৌথভাবে আগামী ১৬ মার্চ সকাল ১১টায় নির্বাচন ভবনের বেইজমেন্ট অডিটোরিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ইসির কার্যালয়/দফতর/প্রকল্পের সকল কর্মকর্তাগণকে নির্দেশ দেওা হলো।



