Uncategorized

ঢালিউডের সিনেমায় বলিউডের নাতালিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমের চলচ্চিত্র বিষয়ক গ্রুপ ও পেইজগুলোতে একটি ছবি ঘুরে বেড়াচ্ছে। সবাই বলছে ছবিটি ‘রাক্ষস’র আইটেম গানের দৃশ্য। আসলেই কি তাই? কী বলছে প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন।

রিয়েল এনার্জির অন্যতম কর্ণধার আজিম হারুন এ প্রসঙ্গে বলেন, ‘এটি আমাদের ছবির আইটেম গানের একটি দৃশ্য, যা শুটিং সেট থেকে কীভাবে জানি লিক হয়েছে। যাকে দেখা যাচ্ছে তিনি বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। তিনি গানটিতে সিয়াম আহমেদের সঙ্গে নেচেছেন। আমার মনে হয় তিনি এবারই প্রথম কোনও বাংলা ছবিতে অভিনয় করলেন।’

নাতালিয়া একজন ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী। তিনি বলিউডের পাশাপাশি হলিউডেও অভিনয় করেছেন। তাকে দেখা গেছে ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ ও ‘৩৬৫ ডেইজ’-এর মতো ছবিতে। এছাড়া সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় টিভি শো ‘বিগ বস’-এও অংশ নিয়েছেন তিনি। নাতালিয়া জানোসজেক প্রযোজনা সংস্থার আরেকজন কর্ণধার শাহরীন আখতার সুমি জানান, গানটির কোরিওগ্রাফি করছেন বলিউডের আরেক বিখ্যাত কোরিওগ্রাফার আদিল শেখ। সংগীত পরিচালনা করেছেন জিএম আশরাফ। গানটিতে কণ্ঠ দিয়েছে জিএম আশরাফ ও দোলা। তিনি বলেন, ‌‌‘‘আমরা অনেক বড় বাজেটে আইটেম গানটি তৈরি করছি। দেশের বাইরে বেশ বড় আয়োজনে এর শুটিং চলছে। আশা করছি দর্শকরা গানটি পছন্দ করবে। আর আমাদের বিশ্বাস এবারের ঈদের সেরা ছবি হবে ‘রাক্ষস’।’’

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

বলা দরকার, রিয়েল এনার্জি এর আগে ‘বরবাদ’ প্রযোজনা করেছিল। শাকিব খান অভিনীত ছবিটি ব্লকবাস্টার ব্যবসা করেছিল। নাতালিয়া জানোসজেক




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button