Uncategorized

মাথার খুলি ও মানবদেহের হাড়সহ গ্রেফতার চারজন কারাগারে

ঢাকার তেজগাঁও থানা এলাকা থেকে ৪৭টি মাথার খুলি ও বিপুল পরিমাণ মানব হাড়সহ মানব কঙ্কাল চোরচক্রের গ্রেফতার চার সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এই আদেশ দেন।

আসামিরা হলেন— কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক, মো. আবুল কালাম, আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ ও ফয়সাল আহম্মেদ।

প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই শাহাদাত হোসেন নাফিস তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার একটি টিম জানতে পারে— মনিপুরীপাড়ার ১ নম্বর গেটের কবরস্থান থেকে মানব কঙ্কাল সংগ্রহ ও বিক্রি করা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ রবিবার রাত পৌনে ২টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় কাজী জহরুল ইসলামকে গ্রেফতার এবং তার কাছ থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।

পরবর্তীকালে, তার দেওয়া তথ্য অনুযায়ী সোমবার সকাল ৭টা ১০ মিনিটে তেজগাঁও কলেজের সামনে অভিযান চালিয়ে আবুল কালাম ও আসাদুল মুন্সীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুইটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

ওইদিন সন্ধ্যায়, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন স্প্যারো ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের হোস্টেলে অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকেও উদ্ধার হয় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ৪৪টি মানব কঙ্কাল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, তারা গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানের কবরস্থান থেকে মানব কঙ্কাল চুরি করে চড়া দামে বিক্রি করতেন।

এ ঘটনায় তেজগাঁও থানার এসআই মিরাজ উদ্দিন মামলা করেন।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button