Uncategorized

শারজাহ আবুধাবি রুটে ফ্লাইট শুরু করছে ইউএস বাংলা  

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১৩ মার্চ থেকে শারজাহ এবং ১৪ মার্চ থেকে আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিরা ভিসা সংক্রান্ত জটিলতার কারণে অনিশ্চিত সময় অতিক্রম করছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর পালন করার উদ্দেশে প্রবাসীরা বাংলাদেশে এসে পরিবার পরিজনের সাথে মিলিত হতে পারবেন কিনা তা নিয়ে নানা উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছেন। 

সকল ধরনের অনিশ্চয়তা থেকে পরিত্রাণের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১৩ মার্চ থেকে সপ্তাহে চার দিন (শুক্র, রবি, মঙ্গল ও বুধবার) ঢাকা থেকে শারজাহ এবং ১৪ মার্চ থেকে সপ্তাহে তিন দিন (শনি, সোম ও বৃহস্পতিবার) ঢাকা থেকে আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। প্রতি সোমবার চট্টগ্রাম থেকে আবুধাবির উদ্দেশে সরাসরি ফ্লাইট ছেড়ে যাবে। 

ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে শুক্র, রবি, মঙ্গল ও বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে শারজাহর উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে এবং শারজাহ থেকে ঢাকার উদ্দেশে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ফ্লাইট ছেড়ে আসবে। 

ইউএস-বাংলা ঢাকা থেকে শনি ও বৃহস্পতিবার সরাসরি ৫টা ৫০ মিনিটে এবং সোমবার ৩টা ৫৫ মিনিটে চট্টগ্রাম হয়ে আবুধাবির উদ্দেশে যাত্রা করবে। চট্টগ্রাম থেকে সোমবার ৫টা ৫০ মিনিটে আবুধাবির উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে এবং আবুধাবি থেকে ঢাকার উদ্দেশে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ফ্লাইট ছেড়ে আসবে। 

শারজাহ ও আবুধাবি রুটে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমান বহরে ৩টি ৪৩৬ আসনের তিনটি এয়ারবাস ৩৩০-৩০০ এবং ১৮৯ আসনের নয়টি বোয়িং ৭৩৭-৮০০ সহ মোট ২৫টি এয়ারক্রাফট আছে। 

প্রসঙ্গত, প্রতিদিন ঢাকা থেকে দুবাই রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা অব্যাহত আছে। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য জেদ্দা, রিয়াদ, মাস্কাট রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে। খুব শিগগির ঢাকা থেকে দোহা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করার পরিকল্পনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এছাড়া টিকেট সংক্রান্ত তথ্যের জন্য ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button