Uncategorized

এক্সক্লুসিভ এক্সপোর্ট পোশাকে আস্থা জাগাচ্ছে ‘এ্যাসেন্স’

রাজধানীর উত্তরা উত্তর মেট্রো স্টেশনের পাশেই যাত্রা শুরু করেছে লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড ‘এ্যাসেন্স’। প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ এক্সপোর্ট পোশাক এবং মানসম্মত সেবার মাধ্যমে অল্প সময়েই ক্রেতাদের আস্থার একটি নাম হয়ে উঠছে এই ব্র্যান্ড।

এ্যাসেন্স শোরুমে পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক মানের ফেব্রিক ও আধুনিক ডিজাইনের সমন্বয়ে তৈরি বিভিন্ন ধরনের পোশাক। ব্র্যান্ডটি শতভাগ অথেনটিক এক্সপোর্ট পণ্যের নিশ্চয়তা দিয়ে ক্রেতাদের কাছে নতুন ফ্যাশন অভিজ্ঞতা তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করছে।

শোরুমটিতে বর্তমানে পুরুষদের জন্য রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, ট্রেন্ডি পলো শার্ট এবং প্রিমিয়াম টি-শার্ট। এছাড়াও উন্নত মানের ফেব্রিক ও নিখুঁত ফিটিংয়ের নিশ্চয়তাসহ পাওয়া যাচ্ছে স্টাইলিশ জিন্স। শিশুদের জন্য রাখা হয়েছে আলাদা কিডস জোন, যেখানে রয়েছে আরামদায়ক ও রঙিন এক্সপোর্ট পোশাকের বিভিন্ন কালেকশন।

যারা পোশাকের কাপড়ের মান ও আরামকে বেশি গুরুত্ব দেন, তাদের জন্য এ্যাসেন্স নিশ্চিত করছে উন্নত মানের এক্সপোর্ট ফেব্রিক ও মানসম্পন্ন সেলাই।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ ঈদ ক্যাম্পেইন চালু করেছে এ্যাসেন্স। উৎসবের এই সময়ে কেনাকাটাকে আরও আনন্দদায়ক করতে থাকছে বিভিন্ন আকর্ষণীয় সুযোগ-সুবিধা। ঈদ ক্যাম্পেইনের অংশ হিসেবে ১০ হাজার টাকার বেশি কেনাকাটা করলে ক্রেতারা পাবেন ২ বছরের জন্য একটি বিশেষ মেম্বারশিপ কার্ড। পাশাপাশি নির্বাচিত বিভিন্ন পণ্যে থাকছে আকর্ষণীয় ছাড় ও বিশেষ অফার।

এ্যাসেন্স ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা এমএমআর রাসেল বলেন, তাদের লক্ষ্য শুধু পণ্য বিক্রি নয়, বরং ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদী আস্থার সম্পর্ক গড়ে তোলা। তিনি জানান, “এ্যাসেন্স সবসময় গ্রাহকদের জন্য মানসম্মত ও শতভাগ অথেনটিক এক্সপোর্ট পণ্য নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই আমাদের প্রতিটি ক্রেতা যেন একটি স্বাচ্ছন্দ্যময় ও উন্নত শপিং অভিজ্ঞতা উপভোগ করেন।”

এ্যাসেন্স আউটলেটের ঠিকানা: প্লট-১২, রোড ০৯ এভিনিউ, সেক্টর ১৫/সি, উত্তরা, ঢাকা-১২৩০ (উত্তরা উত্তর মেট্রো স্টেশনের পাশে)।
যোগাযোগ: +৮৮০১৭১১-৭৭৯৭৬৭।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button