Uncategorized

টিএসসিতে নারী হেনস্তার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার 

গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে টিএসসি এলাকায় দু’জন ব্যক্তি ও দু’জন নারীকে লাঞ্ছিত করার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ তাদের বহিষ্কার করেন। 

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল। 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button