Uncategorized

ইউল্যাব ও ‘কান পেতে রই’র মধ্যে সমঝোতা স্মারক সই

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং ‘কান পেতে রই’ -এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই  হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) এই সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে মানসিক সহায়তা ও আত্মহত্যা প্রতিরোধমূলক কার্যক্রমে সমন্বিত সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হলো।

এই সমঝোতা স্মারকের আওতায় ইউল্যাবের শিক্ষার্থী, শিক্ষক এবং প্রশাসনিক কর্মীদের জন্য ইমোশনাল সাপোর্ট ও সুইসাইড প্রিভেনশন হেল্পলাইনের মাধ্যমে মানসিক সহায়তা সেবা দেওয়া হবে। এর ফলে বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের মধ্যে মানসিক সুস্থতা বৃদ্ধি এবং আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহায়তা কার্যক্রম জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

সমঝোতা স্মারকে ‘কান পেতে রই’ -এর পক্ষ থেকে সই করেন সংস্থাটির হেড অব অপারেশনস অরুণ দাস এবং ইউল্যাবের পক্ষ থেকে সই করেন এসএও-এর ডেপুটি ডিরেক্টর মো. মাহমুদ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— কান পেতে রই-এর হেড অব ট্রেনিং অ্যান্ড আউটরিচ আশিক আব্দুল্লাহ। ইউল্যাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা এবং রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.)।

উপস্থিত বক্তারা বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক কাঠামো তৈরি হবে, যা ভবিষ্যতে আরও বিস্তৃত কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button