Uncategorized

প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেকোনও সারসংক্ষেপ বন্ধ খামে পাঠানোর নির্দেশ

এখন থেকে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে পাঠানো সারসংক্ষেপ (সামারি) অবশ্যই বন্ধ খামে পাঠাতে হবে। সেই খাম প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বরাবর পাঠাতে হবে। খোলা কভারে পাঠানো কোনও সারসংক্ষেপ গ্রহণ করা হবে না বলে জানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

মঙ্গলবার (১০ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, ভবিষ্যতে মন্ত্রণালয় বা বিভাগ থেকে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো সব সারসংক্ষেপ বন্ধ খামে পাঠাতে হবে। এতে সারসংক্ষেপের গোপনীয়তা বজায় থাকবে এবং গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন–১ শাখা থেকে মন্ত্রণালয়ের অধীনস্থ দফতর, অধিদফতর ও সংস্থাগুলোকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

উপসচিব মো. শিমুল আক্তারের সই করা এক অনুলিপিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সব সংস্থার প্রধানদেরও বিষয়টি জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, প্রশাসনের গুরুত্বপূর্ণ নথির গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ অনেক সময় সারসংক্ষেপ খোলা অবস্থায় পাঠাচ্ছে। ফলে নথিতে থাকা স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

এ ধরনের পরিস্থিতি প্রশাসনিক গোপনীয়তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছে কর্তৃপক্ষ।

প্রশাসনিক নথির নিরাপত্তা কেন জরুরি

কর্মকর্তাদের মতে, সারসংক্ষেপ খোলা অবস্থায় পাঠানো হলে সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তিদের সামনে তথ্য প্রকাশের ঝুঁকি থাকে। এতে সংবেদনশীল ও স্পর্শকাতর তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সরকারি নথি ব্যবস্থাপনায় গোপনীয়তা রক্ষার বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে। এ কারণে জরুরি ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজিটাল ও কাগুজে উভয় ধরনের নথি ব্যবস্থাপনায় নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button