Uncategorized

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। আজ বুধবার (১১ মার্চ) বিশ্বের দূষিত শহরের তালিকায় ভারতের রাজধানী দিল্লি শীর্ষে ও বাংলাদেশের রাজধানী ঢাকা আছে দ্বিতীয় অবস্থানে।

বুধবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে জানায়।

আইকিউএয়ারের তথ্যমতে, ২১৩ স্কোর নিয়ে শীর্ষ দূষিত শহর ভারতের দিল্লি। ১১৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। ১৯৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে নেপালের কাঠমুণ্ঠু, সেনেগালের ডাকার ও ভারতের কলকাতা।

একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিলো যুক্তরাজ্যের বার্মিংহাম। শহরটির বায়ুর স্কোর ছিলো মাত্র ছয়। নির্মল বায়ুর শহরের তালিকায় এরপরেই রয়েছে যুক্তরাষ্ট্রের তিন শহর, পোর্টল্যান্ড, সিয়েটল ও মিনেয়াপলিস।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button