Uncategorized

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

রাজনৈতিক টানাপোড়েনে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করে তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে আজ শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। শুরুর ম্যাচে টসও জিতেছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুরে সফরকারী পাকিস্তানকে শুরুতে ব্যাট করতে পাঠিয়েছে তারা। 

সম্প্রতি বেশ কিছু টি–টোয়েন্টি খেলার পর আবারও ওয়ানডেতে ছন্দে ফিরতে বাংলাদেশের জন্য এই সিরিজটি বিশেষ গুরুত্বপূর্ণ। তাছাড়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের ক্ষেত্রে র‌্যাঙ্কিংয়ের হিসেব-নিকেশ তো থাকছেই। 

পাকিস্তান বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে ২০১৫ সালের পর। সর্বশেষ সফরে তিন ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। গত বছর তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজও খেলে গেছে পাকিস্তান। সেই সিরিজে ২–১ ব্যবধানে হেরে যায় সফরকারীরা।

একাদশে কারা 

পাকিস্তান একাদশে ৪জন খেলোয়াড়ের অভিষেক হচ্ছে আজ। দলটাতে একসাথে এতজনের অভিষেক হচ্ছে ২০০৮ সালের পর। অভিষেক হচ্ছে সাহেবজাদা ফারহান, শামিল হুসেইন, আব্দুল সামাদ ও  মাজ সাদাকাতের।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান। 

পাকিস্তান একাদশ: সাহেবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসেইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, হুসেইন তালাত, আব্দুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম, আবরার আহমেদ। 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button