Uncategorized

ইন্সপেক্টর আব্দুর রবের আয়কর নথি জব্দ

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইন্সপেক্টর আব্দুর রবের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১১ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানান।

দুদকের পক্ষে কমিশনের সহকারী পরিচালক সাইদুল ইসলাম আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আব্দুর রবের দাখিল করা মূল রিটার্নসহ সর্বশেষ দাখিল করা রিটার্ন পর্যন্ত সমুদয় রিটার্ন এবং তৎসংশ্লিষ্ট সমুদয় রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা প্রয়োজন।

এ অবস্থায়, তার নামীয় মূল আয়কর নথির শুরু থেকে সর্বশেষ করবর্ষ পর্যন্ত দাখিল করা মূল আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা প্রয়োজন।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button