Uncategorized

পরিবারসহ সাংবাদিক নঈম নিজামের ২২ ব্যাংক হিসাব অবরুদ্ধ

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, তার স্ত্রী ফরিদা ইয়াসমিন ও তাদের সন্তানের নামে থাকা বিভিন্ন ব্যাংকে ২২টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসেবে ৪ কোটি ২১ লাখ ৮৮ হাজার টাকা রয়েছে।

রবিবার (৮ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানান।

দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত অভিযোগ সংশ্লিষ্টদের এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, তার স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে গোপণ সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট নঈম নিজাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন এবং তাদের সন্তানের নামে ও মালিকানাধীন  বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অবিলম্বে তাদের মালিকানাধীন বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। তাদের মালিকানাধীন বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাব অবরুদ্ধ করা না হলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট নঈম নিজাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন এবং তাদের সন্তানের মালিকানাধীন বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button