Uncategorized

পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।  শনিবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র হস্তান্তর করেন তিনি। উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপাচার্য রবিবার সকাল ১০টায় মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন।

এর আগে সংবাদ সম্মেলন করে ঢাবি উপাচার্য বলেছিলেন, আপৎকালীন পরিস্থিতি দূর হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আমি এখন মনে করি, দায়িত্ব পালনের পর্বে আমরা একটা ভালো পর্যায়ে এসেছি এবং আমি সরে দাঁড়াতে চাই।

তিনি আরও বলেছিলেন, ‘‘এখন এই মুহূর্তে যেন কোনও শূন্যতা না হয়, ধারাবাহিকতায় যেন কোনও অসুবিধায় না পড়ে, বিশ্ববিদ্যালয়ের স্মুথ ট্রানজিশন দরকার। সে জন্য যদি সরকার ও অংশীজনেরা মনে করেন— আরও কিছু সময় এই ধারাবাহিকতার প্রশ্নে, হঠাৎ শূন্যতা যেন না হয়, সেই প্রশ্নে যদি তারা কিছু সময় নিতে চান, আমি সেটি বিবেচনা করতে রাজি আছি।’’

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button