Uncategorized

শীর্ষে ফিরেছে বার্সা, শেষ দিকে লিভারপুলের নাটকীয় জয় 

আবারও লা লিগার শীর্ষস্থান পুনর্দখল করেছে বার্সেলোনা। রবিবার ন্যু ক্যাম্পে লেভান্তেকে ৩-০ গোলে হারিয়েছে তারা। 

শনিবার ওসাসুনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-১ ব্যবধানে হারের পর সুযোগটা কাজে লাগায় বার্সা। ১৯তম স্থানে থাকা লেভান্তের বিপক্ষে সহজ জয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে এখন এক পয়েন্ট এগিয়ে আছে কাতালান দল।

ম্যাচের প্রথমার্ধেই ফল প্রায় নিশ্চিত করে স্বাগতিক দল। ৪ ও ৩২ মিনিটে যথাক্রমে মার্ক বার্নাল ও ফ্রেঙ্কি ডি ইয়ং গোল করে দলকে সুবিধাজনক অবস্থায় নিয়ে যান। ৮১ মিনিটে ফেরমিন লোপেজের দুর্দান্ত শট বড় জয় নিশ্চিত করে। 

শেষ দিকে আরেকটি গোলের সুযোগ পেলেও লেভান্তে গোলরক্ষক ম্যাথিউ রায়ানের চমৎকার সেভে বঞ্চিত হন লোপেজ।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে নাটকীয় জয়ে তিন পয়েন্ট আদায় করে নিয়েছে লিভারপুল। নটিংহ্যাম ফরেস্টের মাঠে যোগ করা সময়ে একেবারে শেষ দিকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে ১-০ ব্যবধানে জয় পায় তারা। 

পুরো ৯০ মিনিটে নিষ্প্রভ লিভারপুল। লক্ষ্য বরাবর শট নিতে পারেনি বললেই চলে। ম্যাচ যখন গোলশূন্য ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই যোগ করা সময়ে ৯৭ মিনিটে ব্যবধান গড়ে দেন লিভারপুল মিডফিল্ডার। 

এই জয়ে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠেছে লিভারপুল। একই পয়েন্ট নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, ২৭ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে রয়েছে নটিংহ্যাম ফরেস্ট। 

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button