Uncategorized

‘হজ যাত্রীরা যাতে হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখতে হবে’

হজ যাত্রীরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া হাজীদের সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। রাষ্ট্রের কর্মচারী হিসেবে এটা আমাদের নৈতিক দায়িত্ব।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে হজ্ব ব্যবস্থাপনা অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম এ কথা বলেন।

মন্ত্রী হজ ক্যাম্প পরিদর্শন করে সার্বিক অবস্থা পর্যবেক্ষণের আশা প্রকাশ করেন। এছাড়া সভায় হজ ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বৃদ্ধির বিষয়েও বিশদ আলোচনা হয়।

প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত বলেন, আমরা দেখবো উপযুক্ত ব্যক্তি উপযুক্ত স্থানে দায়িত্ব পালন করছেন কিনা।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন– বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button