Uncategorized

লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপিপন্থিদের জয়

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬ পদে বিএনপিপন্থি এবং ৯ পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। জামায়াতে ইসলামীপন্থি প্যানেল থেকে কেউ নির্বাচিত হতে পারেননি। এ ছাড়া, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নির্বাচনে কোনও পদে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভাপতি হিসেবে অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার (বিএনপি) এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট রফিক উল্লাহ (বিএনপি) নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ৩৮৫ জন ভোটারের মধ্যে ৩৭০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে ফল ঘোষণা করেছেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট একেএম হওমায়ুন কবির।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ুন কবির রাতে সাংবাদিকদের বলেন, ‘সভাপতি পদে মনিরুল ইসলাম হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে রফিক উল্লাহ নির্বাচিত হয়েছেন।’

১৫টি পদের মধ্যে অন্য নির্বাচিতরা হলেন– সহ-সভাপতি আব্দুল মজিদ (বিএনপি) ও আবুল খায়ের (স্বতন্ত্র), সহসম্পাদক জুয়েল (বিএনপি), চাঁদমনি মোহন (স্বতন্ত্র), পাঠাগার সম্পাদক মোশাররফ হোসাইন (বিএনপি), সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন (স্বতন্ত্র), অডিটর রাকিবুল হাসান অপু (স্বতন্ত্র), সদস্য পদে আজহার উদ্দিন রকি (স্বতন্ত্র), নুরুল হুদা মুরাদ (স্বতন্ত্র), ইউসুফ মানিক (স্বতন্ত্র), আব্দুর রহিম মানিক (স্বতন্ত্র), আব্দুল্লাহ আল নোমান (স্বতন্ত্র), জাফর আহমেদ (বিএনপি)।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button