১২ ককটেলসহ এক ব্যক্তি গ্রেফতার

যশোরের অভয়নগর থানাধীন উত্তর সিদ্ধিপাশ নাউলী আড়পাড়া এলাকা থেকে ১২টি ককটেলসহ জামাল নামক একজনকে গ্রেফতার করেছে র্যাব-৬। র্যাব ৬ এর কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব ৬ এর মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার অভয়নগর থানাধীন উত্তর সিদ্ধিপাশ নাউলী আড়পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সুলতান গাজী (৩৫) নামে একজনকে আটক করা হয়। তার হেফাজত থেকে লাল রঙের স্কচটেপ দিয়ে প্যাঁচানো ১২টি বোমা সদৃশ ককটেল জব্দ করা হয়।
গ্রেফতার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ আলামত ও আসামিকে যশোর জেলার অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, আসামি সুলতান গাজীর বিরুদ্ধে যশোরের অভয়নগর থানায় অস্ত্র আইন, চুরি ও হত্যা চেষ্টাসহ মোট তিনটি মামলা রয়েছে।



